মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ বালুন্ডা ও ভবারবের এলাকায় অভিযান চালিয়ে ১৩১ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মনিরুল ইসলাম(১৯), এরশাদ আলি (৩৪)ও রাকিব হোসেন (২৫)নামে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার ভোরে তাদেরকে আটক করা হয়।
আটক মনিরুল ইসলাম বেনাপোল থানার কৃষ্ণপুর গ্রামের শরবত আলীর ছেলে,এরশাদ আলি ভবারবের গ্রামের গোলাম ফকির এর ছেলে ও রাকিব হোসেন একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান স্যারের কাছে গোপন খবর আসে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল এনে বালুন্ডা উত্তরপাড়া মাঠের মধ্যে নুরু মোড়ল এর ডিপ টিউবওয়েলের সামনে কাচা রাস্তার উপর অপেক্ষা করছে।
এমন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান এর নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল সহ মনিরুল ইসলাম কে আটক করা হয়েছে।
অপর দিকে ভবারবের গ্রামে অভিযান চালিয়ে ৩১ বোতল ফেন্সিডিল সহ এরশাদ ও রাকিব কে আটক করা হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে।তাদেরকে যশোর কোর্টে সোপর্দ করা হবে



