আয় বর্ধনমুলক ব্লাক বেঙ্গল ছাগল পালনের প্রশিক্ষনের উদ্বোধন

আয় বর্ধনমুলক ব্লাক বেঙ্গল ছাগল পালনের প্রশিক্ষনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জে প্রান্তিক কৃষি সমবায়ী সদস্যদের আয় বর্ধনমুলক ব্লাক বেঙ্গল ছাগল পালনের দুই দিন ব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এ প্রশিক্ষনের উদে¦াধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দকি ঠান্ডু সভাপতিত্বে ব্লাক বেঙ্গল ছাগল পালনের প্রশিক্ষনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা, ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন, প্রণীসম্পদ কর্মকর্তা ডাঃ এ এস এম অতিকুজ্জামান, সমবায় কর্মকর্তা আসলাম আলী ভূঞ্ঝা, এই প্রশিক্ষনে কালীগঞ্জ উপজেলা থেকে দুইটি ব্যাচে মোট ৫০জন প্রান্তিক কৃষি সমবায়ী সদস্যদের প্রশিক্ষন প্রদান কবা হবে।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প , স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় ও বাস্তবায়নকারী উপজেলা সমবায় বিভাগ। আয়োজনে উপজেলা পরিষদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।