বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক -১

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক -১
যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার বোয়ালিয়া গ্রামের মশিউর রহমানের ছেলে রাসেল মিয়া (৩৫)।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে পুলিশ জানায়,  বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর (নতুনপাড়া) সাকিনস্থ ভান্ডারীর মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান,অভিযানকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী বাবু (৩৮), পিতা- মৃত ইয়াকুব আলী, সাং- বোয়ালিয়া (পশ্চিমপাড়া), থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর কৌশলে দৌড়ে পালিয়ে যায়। ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার মামলা করা হয়েছে মামলা নং- ৩, তারিখ- ০৭/০৩/২০২৫ ইং,ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯ (ক) ৪১ রুজু করা হয়েছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।