মহান মুক্তিযুদ্ধের সময় সাড়ে ৭ কোটি মানুষকে উজ্জীবিত করেছিল সংগীত—-মেয়র লিটন

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোর জেলা আওয়ামীগ এর সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন জীবনকে অর্থবহ করে তুলতে হলে কাজ করতে হবে।  কাজ মানুষকে জীবন সমাজ নির্মানের জন্য এগিয়ে নিয়ে যায়। সকল পথের মতের ধর্মের লোক এক সাথে কাজ করেছিল বলে আমরা পেয়েছিলাম স্বাধীন সার্ভোভৌম রাষ্ট।  কথা গুলো বললেন আওয়ামী সাংস্কৃতিক ফোরামের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথী হিসাবে মেয়র লিটন।

শুক্রবার বেলা ৪ টার সময় বেনাপোল পৌর অডিটয়িমে  আওয়ামী সাংস্কৃতিক ফোরামের আয়োজনে  সংগঠনের আহবায়ক রহমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আসিফ উদ- দৌলা সরদার অলোক,বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার,শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, প্রচার প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আযম, শার্শা উপজেলা আওয়ামীলীগের  দপ্তর সম্পাদক আজিবর রহমান,  বেনাপোল পৌর কমিশনার রাশেদ আলী, মিজানুর রহমান, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের শার্শা উপজেলা শাখার আহবায়ক এমদাদুল হক বকুল, প্রমুখ।

প্রধান অতিথী মেয়র লিটন বলেন, শত কষ্টের ভিতর শত অভাব অনটনের ভিতর থেকে মানুষ যখন কাজের মধ্যে ক্লান্ত হয়ে যায়  তখন একটি গান পারে সেই মানুষকে উজ্জীবিত করে তুলতে। আর সেই কথা ভেবে আওয়ামীলীগ সাংস্কৃতিক ফোরামের উপলব্ধি করেছেন প্রধান মন্ত্রী  শেখ হাসিনা। তিনিই ২০০১ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। সংগীত দিয়ে যে কঠিন কাজ সহজ করা যায় পৃথিবীর অন্য কোন মাধ্যম নেই যে কঠিন কাজকে সহজ করা। মহান মুক্তিযুদ্ধের সময় সাড়ে ৭ কোটি মানুষকে উজ্জীবিত করেছিল সংগীত। একমাত্র আওয়ামীলীগ সাংস্কৃতিক ফোরাম পারে বেনাপোলকে সুন্দর করে পরিশোধিত করে গড়ে তুলতে।

এ সময় প্রধান অতিথীর উপস্থিতীতে আওয়ামীলীগ সাংস্কৃতিক ফোরাম এর  ( আসাফো) ত্রি- বার্ষিক সম্মেলনের ৫২ সদস্য বিশিষ্ট নবগঠিত  কমিটির সভাপতি মো: রহমত আলী  সাধারন সম্পাদক কুদ্দুস আলী  সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন পক্ষীর  নাম ঘোষনা করেন উপজেলা সাংস্কৃতিক ফোরামের আহবায়ক এমদাদুল হক বকুল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।