নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে জয়লাভ করায় বাংলাদেশ দলকে পরিবেশমন্ত্রীর অভিনন্দন

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে জয়লাভ করায় বাংলাদেশ দলকে পরিবেশমন্ত্রীর অভিনন্দন

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

পরিবেশমন্ত্রী আজ এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা এবং কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় পরিবেশমন্ত্রী বলেন, এক ম্যাচ হাতে রেখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-১ -এ সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটের ক্রমবর্ধমান উন্নতির প্রমাণ। চলতি সিরিজে বাংলাদেশ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে জয়লাভ করেছে। বাংলাদেশ দলের জয়ের ধারা অব্যাহত থাকবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।