পাচারকালে ঢাকার ফ্ল্যাট থেকে ১৩ রোহিঙ্গা তরুণী উদ্ধার

র‌্যাব কর্মকর্তা ফয়জুল জানান, তারা ভুয়া ঠিকানা ব্যবহার করে অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় এসব তরুণীদের পাসপোর্ট বানিয়ে দেন। সেই পাসপোর্ট দিয়ে মালয়েশিয়া ও দুবাই পাঠিয়ে দেয়। সেখানে বারে কাজ বা যৌনকর্মে জড়াতে তাদের বাধ্য করা হয়। ওই বাসা থেকে মানব পাচারকারী সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম জানিয়েছেন, আফতাব নগরের ২ নম্বর সড়কের একটি বাড়ির ওই ফ্ল্যাট থেকে উদ্ধার মিয়ানমারের নাগরিক ১৩ তরুণীর সবার বয়স ১৮ বছরের কাছাকাছি। সেখান থেকে কবির আহমেদ (৪০) ও মো. এমরান (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুজনের বাড়ি টেকনাফে জানিয়ে এই র‌্যাব কর্মকর্তা বলেন, অসহায়ত্বের সুযোগ নিয়ে চক্রটি বাস্তুচ্যুত মিয়ানমারের তরুণীদের কৌশলে ঢাকায় নিয়ে আসে এবং পাচার করে থাকে বলে জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।