× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

বেনাপোল চেকপোস্টে ১৮ লাখ ভারতীয় রুপিসহ পাসপোর্ট যাত্রী আটক

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে  ১৭ লাখ ৬০ হাজার ২শত” ভারতীয় রুপি ও ২ লাখ ৫ হাজার বাংলাদেশি টাকাসহ জমির উদ্দিন (২৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি) সদস্যরা ।
রবিবার (১৮ আগষ্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আটক জমির চট্টগ্রাম জেলার চাঁদগাও থানার কালুরঘাট গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
৪ ৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায়, ভারত থেকে বিপুল পরিমান রুপি পাচার করে এনে একজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অপেক্ষা করছে।
এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ১৭ লাখ ৬০ হাজার ২শত” ভারতীয় রুপি ও ২ লাখ ৫ হাজার বাংলাদেশি টাকাসহ জমিরকে আটক করা হয়।
আটক জমিরের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..