বেনাপোল কাস্টমস হাউজে ১৯ কেজি স্বর্ন চুরি, ৫ সদস্য বরখাস্ত

স্টাফ রিপোর্টার বেনাপোল(যশোর): বেনাপোল কাস্টমস হাউজের লকার থেকে ১৯ কেজি ৩শ ৮০ গ্রাম স্বর্ন চুরির ঘটনায় এক ইন্সপেক্টর সহ ৫ জন কাস্টমস সদস্যকে সাময়িক  বরখাস্ত  করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বরখাস্ত ৫ সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার(১১ নভেম্বর) রাত ১১ টায় প্রাথমিক তদন্ত শেষে ডিএসবির( এএসপি) তৌহিদুর রহমান আনুষ্ঠানিক ভাবে এ তথ্য সাংবাদিকদের জানায়।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এর মধ্যে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটেছে । এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহ মূলক ভাবে ৫ জনকে বেনাপোল পোর্ট থানায় নেয়া হয়েছে। এসময় তিনি আরো বলেন কাস্টমসের যে স্থান লকার ছিল সেখানে কোন নিরাপত্তা কমী পাহারাদার থাকেনা। এতে সহজে চোরচক্র এ চুরির ঘটনা ঘটিয়েছে। লকারে জব্দকৃত ৩০ কেজির মত স্বর্নবার ও বৈদেশিক মুদ্রা ছিল। কিন্তু সেখান থেকে কেবল ১৯ কেজি ৩৮০ গ্রাম স্বর্নবার চুরি হয়েছে।
সাময়িক বরখাস্ত কাস্টমস সদস্যরা হলো, ইন্সপেক্টর সাইফুল, সিপাই পারভেজ ও এনজিও সদস্য আজিবর, মহব্বত, সুরত আলী।
এদিকে বেনাপোল কাস্টমস হাউজের বিভিন্ন জায়গা ঘুরে দেখা য়ায কাস্টমসে বিভিন্ন নিরাপত্তা সংস্থা কাজ করলেও নিরাপত্তা ব্যবস্থা ততোটা উন্নত নায়। তবে লকার রুমে জন্য সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন রয়েছে বলে মনে করছে অভিজ্ঞ মহল।  লকার রুমের তালা ভাঙা হলেও লকার ভাঙা হয়নি। ডুবলিকেট চাবি ব্যবহার করে খোলা হয়েছিল। এতেই লকার রুমে কর্মরতদের দিকে সন্দেহের তীর ওঠে।
অভিজ্ঞ মহলের পক্ষ থেকে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময় এই সীমান্ত এলাকায় বিজিবি, পুলিশ, কাস্টমস এর হাতে যে সব স্বর্ণ, ডলার, দেশী বা বৈদেশীক মুদ্র আটক হয় সে গুলো এই কাস্টমস হাউজের কোন লকার রুমে রাখার কোন বৈধতা নেই। এসব কিছু ধরার পড়ার পর চলে যাওয়ার কথা বাংলাদেশ ব্যাংকের ভোল্ডে অথবা জেলা প্রশাসকের ট্রেজারী কক্ষে। শুধু মাত্র তথ্য উপাত্ত এই কাস্টমস হাউজে থাকার কথা। তাহলে কেন স্বর্ণ মুল্যবান অর্থ ইত্যাদি খোয়া যাওয়ার কথা বলা হচ্ছে?
এছাড়া তদন্ত টিমের সহযোগী হিসাবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, যশোর ডিবি পুলিশের ইন্সপেক্টর সোহেল আল মামুন, র‌্যাব এর উপসহকারী পরিচালক কামরুজ্জামান,  খুলনা থেকে সিআইডির ইন্সপেক্টর হারুনারশিদ, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান,বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ও ডিজিএফ আই, এনএসআই এর গোয়েন্দা সদস্যরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।