বেনাপোল কাস্টমসে রাজস্ব হালখাতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর): বন্দরনগরী বেনাপোলে পহেলা বৈশাখ উপলক্ষে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভার মাধ্যমে বৈশাখ উৎসব ও রাজস্ব হালখাতা  করেছেন কাস্টমস কর্তৃপক্ষ।রোববার(১৫এপ্রিল) দুপুরে বেনাপোল কাস্টমস হাউজ প্রাঙ্গনে এই উৎসবের আয়োজন করা হয়।

বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যরাখেন ,অতিরিক্ত কমিশনার জাকির হোসেন,ডেপুটি কমিশনার শাকিলা পরভিন, বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন,সাবেক সভাপতি সামসুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাস্টমসের সহকারী কমিশনার দীপা রানী হালদার।

রাজস্ব হালখাতা সভায় সরকারের রাজস্ব আদায়ে ব্যবসায়ীরা সতস্ফুর্ত ভাবে সহযোগীতার আশাবাদ ব্যক্ত করেন। বাণিজ্যকে আরো গতিশীল করতে প্রয়োাজনীয় সব ধরনের অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন কাস্টমস কর্তৃপক্ষ। অনুষ্ঠান শেষে তিন দেশের জনপ্রীয় মিষ্টান্ন ও নানান ধরনের পিঠা,পায়েস দিয়ে আমন্ত্রিত অতিথীদের আপ্যায়ন করেন কাস্টমস কর্তৃপক্ষ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।