× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

বেনাপোল কাস্টমসে ইন্টারনেট না থাকায় পণ্য খালাস ব্যাহত

admin
হালনাগাদ: রবিবার, ১৩ মার্চ, ২০২২
বেনাপোল কাস্টমসে ইন্টারনেট না থাকায় পণ্য খালাস ব্যাহত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ দেশের বৃহত্তর স্থল বন্দর বেনাপোল কাস্টমস হাউজে গত চার দিনে ইন্টারনেট সংযোগ না থাকায় বন্দর থেকে পণ্য খালাস নিতে পারছেনা ব্যবসায়ীরা। এতে করে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ী দের।

রোববার (১৩ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী।

এসময় তিনি জাননা, গত বুধবার (৯ মার্চ) সকাল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত বেনাপোল কাস্টমসের ইন্টারনেট সংযোগ বিছিন্ন ছিলো। বৃহস্পতিবার( ১০ মার্চ) সারাদিনে ৩০ মিনিটের জন্য ইন্টারনেট সংযোগ হলেও পরবর্তীতে এ কাস্টমস হাউজে আবারো ইন্টারনেট সংযোগ বিছিন্ন হয়ে যায়। পরবর্তীতে শনিবার ( ১২ মার্চ) সকাল থেকে পূনরায় আবারও ইন্টারনেট সংযোগ বিছিন্ন হয়ে যায়।

এতে করে কাস্টমসে এন্ট্রি শাখায়প্রায় ১৫০০ ফাইল পড়ে আছে। ফেলে ব্যবসায়ীরা ঠিক সময় মতো নিতে পারছেনা পণ্য খালাস। ফলে ব্যবসায়ীদের লোকসানে পড়তে হবে বলে তিনি জানান।

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ( ৯ মার্চ) বুধবার ইন্টারনেট (সার্ভার)সংযোগের সমস্যা দেখা দিয়েছে। এই ইন্টারনেট ( সার্ভার) সংযোগ এনবিআর নিয়ন্ত্রণ করে থাকে। বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আশা করা যায় দ্রুত সমস্যা সমাধান হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..