বেনাপোল ইমিগ্রেশনে মানব পাচারের আসামী গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার পথে  মানব পাচারের ওয়ারেন্ট ভুক্ত আসামী কামরুজ্জামানকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ জুলাই) সন্ধায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
আটককৃত আসামি ,টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে।
ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাশার জানান, আসামী পাসপোর্টে সিল মারার জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে দেখা যায়  তার নামে মানব পাচারের মামলা রয়েছে। এবং সে একজন ওয়ারেন্ট ভুক্ত আসামি। এ সময় তাকে গ্রেপ্তার করে পোর্টথানা সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।