বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীর বায়ু পথে স্বর্ণবার উদ্ধার-আটক ২ পাসপোর্ট যাত্রী

বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীর বায়ু পথে স্বর্ণবার উদ্ধার-আটক ২ পাসপোর্ট যাত্রী
ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে ৩টি স্বর্ণবারসহ দুই বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।
বুধবার সকালে ভারত প্রবেশকালে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, শরিয়তপুরের শোলপাড়া গ্রামের। কাশেম  খানের ছেলে নানটু(৩০) ও নুরুজ্জামান খানের ছেলে ফাহাদুজ্জামান খান(৩২)।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মো: মনিরুজ্জামান জানান, তাদের কাছে গোপন খবর আসে বাংলাদেশি দুই পাসপোর্ট যাত্রীর মাধ্যমে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে। পরে কাস্টম শুল্ক গোয়েন্দা সদস্যরা সন্দেহ ভাজন দুই যাত্রীকে ধরে। পরে ফরহাদুজ্জামান নামে যাত্রী জিজ্ঞাসাবাদে জানায় পেটের মধ্যে স্বর্ণবারের কথা।
পরে শরীর স্কানিং করে দেখা যায় বায়ু পথে  ৩৫০ গ্রাম ওজনের ৩টি স্বর্ণবার রয়েছে। আটকদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।