× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

বেনাপোলে ৫৭০ বছরের প্রাচীন নিতাই গৌর মন্দির রক্ষার দাবি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
নিতাই গৌর মন্দির রক্ষা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল সীমান্তে অবস্থিত ৫৭০ বছরের প্রাচীন নিতাই গৌর মন্দির বাঁচিয়ে আধুনিকায়নে আকুতী জানিয়েছেন স্থানীয়রা। মন্দিরটি রক্ষায় আইনী সহয়তা চেয়ে ইতিমধ্যে দারস্ত হয়েছেন প্রশাসনসহ বিভিন্ন মহলে।  স্থানীয়রা  বলছেন, এ মন্দিরের সাথে  ধর্মীয় গুরু  ও পূর্ব পুরুষদের স্মৃতি বিজড়িত। তবে মন্দীর পরিচালনা পরিষদের দাবী মন্দিরের নতুন ভবন আধুনিকায়নে পুরানো মন্দিরটি বাধ্য হয়ে ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, ভারতের একেবারে সীমান্ত ঘেষা গ্রাম বেনাপোল। বেনাপোল বাজারের সন্নিকটে প্রায় তিন একর যায়গায় অবস্থিত হরিদাস ঠাকুরের  তীর্থস্থান। এই তীর্থ স্থানে রয়েছে নিতাই গৌর মন্দীর। যা  ৮৫৭ খ্রিষ্টাব্দে টাকি নিবাসি জমিদার শ্রী সুর্যকান্ত রায় চৌধুরী  প্রতিষ্ঠা করেন। এ জাইগায় রয়েছে ৫শ বছরের প্রাচীন মাধুবি লতা আর বিরল শ্রেনীর তমাল বৃক্ষ।  রয়েছে হরিদাস ঠাকুরের স্মৃতি বিজড়িত তীর্থ স্থান। এ অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের  সবচেয়ে বড় ধর্মীয় আর  দর্শনীয় স্থান বলতেই মানুষ এ জাইগাটি চেনেন। প্রতিবছর বিশেষ বিশেষ দিনে ধর্মীয় উৎসবে হাজার হাজার দেশ বিদেশীর সমাগম হয় এখানে। এছাড়া এ তীর্থ স্থানটিতে গড়ে ওঠা প্রাচীন মন্দীর আর বৃক্ষ দেখতে প্রতিদিনই আসেন সব ধর্মলম্বীর দর্শনার্থীরা।  সাম্প্রতি প্রাচীন এ গৌর মন্দীরটি পাশে নতুন একটি মন্দীর তৈরী করা হয়। এ মন্দীরের পাশে অনান্য স্থাপনা বাড়াতে পুরানে মন্দীর টি ভাঙার সিদ্ধান্ত নেন মন্দীরের পরিচালনা পরিষদ। এতে মন্দীর রক্ষায় বিভিন্ন দপ্তরের সরোনাপন্ন হয় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের  একটি অংশ।
 মন্দিরের আশপাসের  কয়েকজন বাসিন্দা অশ্রুশিক্ত নয়নে জানান, মন্দিরটির সাথে স্থানীয়দের অনেক স্মৃতি। এখনো অনেকটা মজবুত। সংস্কার করলে বহুদিন টিকবে। এটাকে বাঁচিয়ে নতুন ভবনের উন্নয়ন কাজ করলে ভাল হতো। যখন ভাবি এটা থাকছেনা মনে হয় মহাপুরুষ আর  পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন ধুলো মাখা শৈশব-কৈশর বিলিন হচ্ছে। কিন্তু কি করবো আমাদের মত সাধারনের  মতামতের তো কোন মুল্য নাই।
স্থানীয়রা আরো জানান, এটা হিন্দু মুসলিম সহ সকল অসাম্প্রদায়িক মানুষের মিলন স্থল। বাইরে থেকে কোন অতিথী আসলে তাদেরকে তারা পাটবাড়ির ঐতিহ্য দেখাতে নিয়ে যায়। এখান থেকে যদি পূরানো ঐতিহ্য বিলিন হয় তবে দর্শনার্থীদের আগ্রহ কুমবে। পুরানো মন্দির বাঁচিয়ে উন্নয়ন কাজ করার আহবান জানান তারা।
বেনাপোল সীমান্তের ছোট আচড়া পাটবাড়ি মন্দীরের পুরহিত শ্রী শ্রী শ্যামা পতা জিও বলেন, আমরাও আধুনিকায়নের পক্ষ্যে।  তবে পুরানো ইতিহাস, ঐতিহ্য ধ্বংস করে নয়।  সরকার যখন কোটি কোটি টাকা ব্যয় করে দেশের ঐতিহ্য রক্ষা করছে। তখন এ অঞ্চলের সবচেয়ে বড় স্মৃতি বিজড়িত এমন একটি ধর্মস্থান ভাঙা পড়ছে।  এটাকে বাঁচানো সম্ভব হলে ভাল হতো।  বিকল্প প্রক্রিয়ায় মন্দির রেখে উন্নয়ন কাজ চালাতে কর্তৃপক্ষের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বেনাপোল পাটবাড়ি মন্দীর কমিটির সভাপতি তাপস বিশ্বাস বলেন, মন্দীরটি অনেক পুরানো ও জরাজীর্ণ।  দেশ ডিজিটাল হতে সবখানে উন্নয়ন কাজ চলছে । তাই এখানে আধুনিক  সুযোগ-সুবিধা বাড়াতে ভাঙা পড়ছে শুধু পুরানো মন্দীরটি। অনান্ন্য স্থাপনা বা প্রাচীন বৃক্ষের কোন ক্ষতি হচ্ছেনা।
বেনাপোল পাটবাড়ি মন্দির কমিটির সাধারন সম্পাদক ফনীভূষণ পাল বলেন, পুরানো মন্দির ভাঙার সিদ্ধান্ত কারো ব্যক্তিগত না। অনেক অবিভাবকদের সাথে পরামর্শ করে উন্নয়ন কাজের সার্থে এ সিদ্ধান্ত হয়েছে। নতুন নকসায় পুরানো মন্দিরের পাশে যে নতুন মন্দিদের ভবন তৈরী হচ্ছে সেখানে মাস্টার প্লান বাস্তবায়ন করতে এছাড়া বিকল্প পথ তারা দেখছেন না।যেহেতু  কিছু মানুষের অভিযোগ শোনা যাচ্ছে কয়েক দিনের মধ্যে এলজিআরডি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য মহাদয় বেনাপোলে আসবেন তখন বিষয়টি নিয়ে আবারো আলোচনা হবে।
বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, নিজস্ব  বাউন্ডারীর মধ্যে অবকাঠামো ভাঙা -গড়া মন্দির কমিটির সিদ্ধান্তের বিষয়। এ বিষয়ে পৌরসভার হস্তক্ষেপ করার সুযোগ কম।  তবে একই সম্প্রদায়ের একটি অংশ যেহেতু মন্দীরটি রক্ষায় তার কাছে আবেদন জানিয়েছেন। এব্যাপারে পুরানো মন্দির রেখে উন্নয়ন কাজ করা যায় কিনা বিবেচনা করার অনুরোধ কমিটিকে জানানো হয়েছে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পুলক কুমার মন্ডল জানান, মন্দিরের সুবিধি-অসুবিধি দেখে থাকে মন্দির পরিচালনা কমিটি। তবে স্থানীয়  কিছু মানুষ মন্দিরটি রক্ষায় আবেদন করেছেন। সরকারী কাজে ব্যস্ততার কারনে তিনি বিষয়টি এখন পর্যন্ত সেভাবে দেখতে  পারেননি। কয়েকদিনের মধ্যে একটি কমিটি করে  তদন্ত করে দেখবেন।


এ ক্যটাগরির আরো খবর..