মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল সীমান্তের বোয়ালিয়া গ্রাম থেকে ৪৪৩ গ্রাম ওজনের ৪ পিচ স্বর্নবার ও মোটরসাইকেলসহ আব্দুল জালিল( ৩৫) নামে এক স্বর্ন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার( ১৪ মার্চ) দুপুরে যশোর-বেনাপোল হাইওয়ের বিজিবি চেকপোস্ট থেকে স্বর্নের এ চালানটি আটক করা হয়। আটককৃত আসামি ছোট আঁচড়া গ্রামের মৃত মহারম আলীর ছেলে।
বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোটরসাইকেল যোগে বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রাম দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্য বিপুল পরিমাণ স্বর্নের একটি চালান যাবে। এমন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে এক সন্দেহ ভাজন মোটরসাইকেল আরোহি আব্দুল জলিলকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করলে কোমরে বাধা অবস্থায় ৪ পিচ স্বর্নের বার পাওয়া যায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, আটককৃত আসামির বিরুদ্ধে স্বর্ন চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। এবং উদ্ধারকৃত স্বর্নের সিজার মূল্য ৩০ লাখ টাকা বলে জানান।


