বেনাপোলে ৩৮ মণ ওজনের ”বেনাপোলের বসের” দাম ৩৫ লাখ টাকা

বেনাপোলে ৩৮ মণ ওজনের ”বেনাপোলের বসের” দাম ৩৫ লাখ টাকা
মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোল (যশোর): কোরবানি ঈদকে সামনে রেখে বেনাপোলে ৩৮ মণ ওজনের ষাঁড় ”বেনাপোলের বসের” দাম হাকিয়েছে  ৩৫ লাখ টাকা। তবে মহামারী করোনা পরিস্থিতির মধ্যে তার এই বিদেশি যাতে ষাঁড় গরুটি বিক্রি হবে কি না সেই  দুশ্চিন্তায় দিন পার করছে কৃষক আকরাম আলী।
বিশাল আকারের এই ষাঁড়কে গত পাঁচ বছর ধরে পরম যত্নে লালনপালন করে প্রস্তুত করেছেন কোরবানির জন্য। কৃষক আকরাম আলীর বাড়ি বেনাপোল শহর থেকে ৪ কিলোমিটার দূরে রঘুনাথপুর।  এবারের কোরবানি ঈদকে সামনে রেখে বেনাপোলের বস নামের গরুটি লালনপালন করে ইতিমধ্যে সাড়া  দিয়েছে তিনি। এ গরুটি দেখতে প্রতিদিন তার বাড়িতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভিড় করছেন।
সরেজমিনে বেনাপোলের রঘুনাথপুর গ্রামে আকরাম আলীর বাড়িতে গিয়ে দেখাযায় সেখেনে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ তার গরু বেনাপোলের বসকে দেখতে এসেছে। এদিকে তার এতো বড় গরুটি শার্শা প্রাণীসম্পদ অধিদপ্তর থেকে কেউ দেখতেও আসেনি ও তাকে কোনো প্রকার সহযোগিতা করেনি বলে ক্ষোভ প্রকাশ করেন গরুটির মালিক আকরাম আলী।
স্থানীয়রা জানান, কৃষক আকরাম আলী  এই ষাঁড় গরুটি অনেক কষ্টে লালনপালন করে আসছে। সে নিজে ঠিকঠাক খেতে না পারলেও তার বসকে ঠিকঠাক ভাবে খাইয়ে এসেছে। এবার ঈদে তার বসকে ঠিক দামে বিক্রি করতে পারলে তার কষ্ট লাঘব হবে বলে মনে করেন তারা।
বেনাপোলের পশু চিকিৎসক আব্দুল্লা জানান, গত ৩ বছর ধরে সে আকরাম আলীর গরুটিকে চিকিৎসা দিয়ে আসছে। ফ্রিজিয়ান যাতের এ ষাঁড় গরুটি অনেক কষ্টে নিজের সন্তানের মতো করে লালনপালন করছেন। শখ করে তার নাম রেখেছেন বেনাপোলের বস। নিজেরা জরাজীর্ণ ঘরে থাকলেও আদরের বসের রাখে পাকা ঘরে। সে ঘরে লাগানো আছে দুটি ফ্যান যাতে গরমের দিনে সস্তিতে থাকতে পারে বস। যদি সে গরুটির সঠিক দাম পায় তাহলে অনেক উপকার হবে অভাবী কৃষক  আকরাম আলী।
বেনাপোলের বসের মালিক আকরাম আলী জানান, গত ৫ বছর ধরে অনেক কষ্টের মধ্যে তারা বসকে( গরুটি) লালনপালন করেছে। এবার কোরবানি ঈদে বসকে বিক্রি করতে চায়। তবে করোনার কারনে বসের বিক্রি হবে কি না সে দুশ্চিন্তা দিন কাটছে তার। তিনি বিদেশি ফ্রিজিয়ান যাতের ষাঁড় গরুটি খৈল, গম, ভুট্টা, বুট,  ছোলার ভুষি, চিটাগুড়, ভিজানো চাল, খুদের ভাত, খড়, নেপিয়ার ঘাস ও কুড়া খাওয়ে বড় করা হয়েছে বসকে। যার বর্তমানে ওজন ৩৮ মণ হবে এবং তিনি বসের দাম হাকিয়েছে ৩৫ লাখ টাকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।