বেনাপোলে ২৫০ বোতল ফেনসিডিল সহ আটক ২

বেনাপোলে ২৫০ বোতল ফেনসিডিল সহ আটক ২
বেনাপোলে পৃথক অভিযানে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। এসময় ওই ফেনসিডিলের সাথে জাকির হোসেন(৫১) ও জাহিদুল ইসলাম  (৩৫) নামে দুইজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
শুক্রবার ভোর ৬ টার সময়  পৃথক অভিযানে ফেনসিডিল সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আবুল হোসেনের ছেলে জাকির ও একই থানার বারপোতা গ্রামের তাহাজ্জৎ এর ছেলে এজাহার ভুক্ত পলাতক আসামি জাহিদুল ইসলাম।
বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুাইয়া বলেন, নিয়মিত মাদক বিরোধি অভিযানে ওই দুইজনকে ২৫০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।আটককৃতদের মাদক মামলা দিয়ে যাশোর আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।