স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রাম থেকে মোস্তাফ ওরফে মস্তান নামে এক যুবককে ২০০ গ্রাম হেরোইন সহ আটক করেছে সাদিপুর মাদক নির্মুল কমিটির সদস্যরা।
বুুধবার বেলা ১১ টার সময় তাকে সাদিপুর পোতা পোস্ট থেকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ১ নং সাদিপুর ওয়ার্ডের মাদক নির্মুল কমিটির সভাপতি সুলতান আহম্মেদ বাবু বলেন ভারত থেকে ছোট টেনিস বলের মত করে পেচিয়ে ২০০ গ্রাম হেরোইন ওপার থেকে চেলে মেরে এপাাে ফেললে মোস্তাফ তা নিয়ে আসলে সন্দেহ হয় এলাকাবসাীর। পরে তা খুলে তার ভিতর হেরোইন পাওয়া যায়। তাকে হেরোইন সহ বেনাপোল আইসিপি ক্যাম্প বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি ক্যাম্পে হেরোইন সহ মাদক ব্যবসায়ি মোস্তাফ এর ছবি আনতে গেলে ক্যাম্প ইনচার্জ মনিরুজ্জামান সাংবাদিকদের বলে প্লিজ সাংবাদিক ভায়েরা চলে যান। আমরা যখন ছবি দিব তখন আসবেন। কারন কি জানতে চাইলে তিনি তা জানাতে অপরাগতা প্রকাশ করেন।





