× Banner
সর্বশেষ
ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় গ্যারেজ শ্রমিক নিহত

Kishori
হালনাগাদ: রবিবার, ১১ মে, ২০২৫

বেনাপোলে সড়ক দূর্ঘনায় ইসমাইল হোসেন (১৭) নামে এক গ্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ মে) সকাল সাড়ে নয়টার সময় যশোর- কোলকাতা মহাসড়কে বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মোমিন হোসেনের ছেলে ও বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থিত সাদ্দাম হোসেনের মটরসাইকেল গ্যারেজের নবীন শ্রমিক।

জানা যায়, বেনাপোল থেকে যশোর অভিমুখে যাওয়া ধানবোঝাই একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী গ্যারেজ শ্রমিক ইসমাইল হোসেন মুখোমুখি সংঘর্ষে পড়েগিয়ে পিস্ট হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারণে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

মুকুলেই এমন একটি তরতাজা প্রাণ ঝরে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ বাইজিদ বোস্তামি জানান, সকালে ফায়ার সার্ভিসের সামনে বেনাপোল থেকে যশোরগামী একটি ধানবাহি ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে। পরে, তাকে উদ্ধার করে নাভারন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকৎসক মৃত বলে ঘোষণা করেছে।

নাভারন হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি)রোকনুজ্জামান মহাসড়কে দূর্ঘটনার কবলে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সাথে জড়িত ধানবাহী ট্রাক্টরেরর চালক পালিয়েগেছে, আটক করা হয়েছে ট্রাক্টরটি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..