× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে’ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল  হক নুরু

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা

যশোরের বেনাপোল পোর্ট থানার বাসিন্দা, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গণের সাহসী যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক নুরু (৭৫) আর নেই। বার্ধক্যজনিত কারণে আক্রান্ত হয়ে শনিবার সকালে তিনি গাজীপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সাদামাঠা জীবনের অধিকারী, মিষ্টভাষী ও সদালাপী। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহযোদ্ধা ও এলাকাবাসীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
দুপুরে জোহরের নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা অনুষ্ঠিত হয়। পরে গাজীপুর গণকবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক কাজী নাজিব হাসান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়াসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা দীন ইসলাম দীনু মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ওলামায়ে কেরাম।
সহযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আলী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


এ ক্যটাগরির আরো খবর..