বেনাপোলে বিপুল পরিমান নকল ওষুধসহ কাভার্ডভ্যান আটক

বেনাপোলে বিপুল পরিমান নকল ওষুধসহ কাভার্ডভ্যান আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল বন্দরের সিজিসি ৯ নং গেট এলাকা থেকে ৩০ লাখ টাকার বাংলাদেশী ও ভারতীয় নকল ওষুধ সহ একটি কাভার্ডভ্যান আটক করেছে কাস্টমসের আইআরএম টিমের সদস্যরা।
বুধবার (২৫ আগষ্ট) দুপুরে বেনাপোল স্থলবন্দর থেকে এ ওষুধের চালান টি আটক করা হয়।
কাস্টমস হাউসের উপ-কমিশনার এসএম শামীমুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ নকল ওষুধ সিজিসি ৯ নং গেট এলাকায় রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে উপ: কমিশনার এস এম শামিমুর রহমানের নেতৃত্বেসেখানে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানসহ ওষুধ গুলো আটক করা হয়েছে। আটকের সময় গাড়ির ডাইভার ও হেলপার পালিয়ে যায়। নকল ওষুধ কারবারীদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।