× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
bgb o bsf
bgb o bsf

 যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত  বিজিবির যশোরস্থ ৪৯ ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়।
সভায় বাংলাদেশ-ভারত সীমান্তে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।  সভায় বিজিবির পক্ষে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।অন্যদিকে বিএসএফের কোলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মোঃ খসরু রায়হান জানান, সমন্বয় সভায় বাংলাদেশ-ভারত সীমান্তে যেকোন ধরণের প্রাণহানির ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ পারাপার রোধ এবং উভয় দেশের মধ্যে স্বর্ণসহ সব ধরণের পণ্য চোরাচালান বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও বিজিবি-বিএসএফ কর্মকর্তারা একমত হন।
বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক মোঃ খসরু রায়হান আরও জানান, ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে আরও বেশি তৎপরতা ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সমন্বয় সভায় বিএসএফের প্রতি জোরালো আহবান জানানো হয়।সমন্বয় সভায় ‘বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি-১৯৭৫’ এবং ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা’র আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্তে উদ্ভুত যেকোন সমস্যা দ্রুততম সময়ে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন দুই দেশের কর্মকর্তারা।
এছাড়া সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয়েছে। দুই দেশের সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি-বিএসএফ প্রতিনিধি দলের প্রধান একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বলে জানান বিজিবি’র অতিরিক্ত পরিচালক মোঃ খসরু রায়হান।  সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সমন্বয় সভা শেষ হয় বিকেল চারটায়।


এ ক্যটাগরির আরো খবর..