× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবকদলের ৪৫-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
স্বেচ্ছাসেবকদলের ৪৫-তম প্রতিষ্ঠাবার্ষিকী

বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবকদলের ৪৫-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার ২০ আগস্ট  বিকেলে দিবসটি উপলক্ষ্যে যশোর-কোলকাতা প্রধান সড়কের উপর বেনাপোল বাজার থেকে কাস্টম হাউস গেটের সামনে পর্যন্ত  এক র‌্যালি প্রদক্ষিণ হয়।
এসময় স্বেচ্ছাসেবকদলের দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে বেনাপোল বাজার এলাকা।
পরে, র‌্যালীটি বেনাপোল বাজারে নূর সপিং কমপ্লেক্সের সামনে এসে পথসভায় রুপ নেয়। বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ র‌্যালী ও পথসভায় বিপুল মানুষের সমাগম ঘটে।
বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদাণ করেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন বেনাপোল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ¦ মোঃ মেহেরুল্লাহ মেম্বার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান আক্তার, যুবদলের আহবায়ক মোঃ মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু পৌর ছাত্রদলের তুহিন, সনি, মহসিন, শাওন প্রমুখ।
পথসভায় বক্তারা- গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার আদায়ে স্বেচ্ছাসেবক দলের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন। বলেন, তারা- অতীতে যেমন রাজপথে ছিল, ভবিষ্যতেও তেমনি আন্দোলনের অগ্রভাগে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..