বেনাপোলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার (ভি জি এফ) এর চাল বিতরণের উদ্বোধন করেন মেয়র নাসির উদ্দিন

বেনাপোলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার (ভি জি এফ) এর চাল বিতরণের উদ্বোধন করেন মেয়র নাসির উদ্দিন
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃবেনাপোল পৌরবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার (ভি জি এফ) এর চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বেনাপোল পৌরসভা ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ উপহারের চাল বিতরণের  উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন।
তিনি বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চোখে দৃষ্টি রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ বাবার আদর্শে এ জাতিকে ক্ষুধামুক্ত থেকে শুরু করে উন্নত নাগরিক গঠণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যার ধারাবাহিকতায় তিনি সারাদেশের সাথে একযোগে এবার বেনাপোল পৌরবাসীর স্বাবলম্বীর জন্য ঈদ উপহারে (ভি জি এফ) চাল পাঠিয়েছেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সরকারের সকল উন্নয়ন কাজে এলাকাবাসীকে সহযোগিতা করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র-১, কামরুন্নাহার আন্না, প্যানেল মেয়র-২, আলহাজ্ব মজনুর রহমান নুপুর, প্যানেল মেয়র-৩, শরীফুল ইসলাম শরীফসহ পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।