× Banner
সর্বশেষ
কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর – প্রধানমন্ত্রী ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলনে মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ জনসংখ্যা হ্রাসে বিশেষ প্রচারণামূলক কার্যক্রম হাতে নিচ্ছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি – প্রধানমন্ত্রী বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানালো মালদ্বীপের প্রেসিডেন্ট

বেনাপোলে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ চেষ্টায় অভিযোগ দায়ের

Dutta
হালনাগাদ: রবিবার, ৬ জুন, ২০২১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের বেনাপোল পৌর এলাকায় প্রতিবন্ধী এক মাদ্রসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষণ চেষ্টাকারী মান্না পালাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রোববার(০৬ জুন) নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এ অভিযোগ দায়ের করে। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় ছেলের ফুপুর বাড়িতে নিয়ে মুখ চেয়ে ধর্ষন চেস্টা করে মান্না।
অভিযুক্ত ধর্ষণ চেষ্টাকারী মান্না বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের সোহারব গাজীর ছেলে।
নির্যাতিত কিশোরী জানান, ঐদিন সে পাশের বাড়ি উপর দিয়ে বাড়ি ফিরছিল। এসময় প্রতিবেশি মান্না তাকে কথা আছে বলে ডাক দিয়ে মুখ চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে।  এসময় সে চিৎকার করলে প্রতিবেশি এগিয়ে আসে। এতে মান্না তাকে  হত্যার হুমকি  দিয়ে কাউকে না বলার জন্য  ভয় দেখিয়ে পালিয়ে যায়। পরে সে বাড়ি ফিরে তার মাকে ঘটনা খুলে বললে মা পুলিশে অভিযোগ দায়ের করে।
কিশোরীর মা বলেন, তারা দিন মজুর পরিবার। অনেক কষ্টে প্রতিবন্ধী  মেয়েকে লেখা-পড়া করাচ্ছিলেন।  তার মেয়ের সাথে  এমন জঘন্য আচারণ করে আবার বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনার দৃষ্টান্ত শাস্তি দাবী করেন তিনি।
বেনাপোল পোর্টখানা পুলিশের উপপরিদর্শক(এসআই) সোহেল হোসেন জানান, এঘনায় থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে।  লিখিত অভিযোগ পেয়ে রোববার দুপুরে  অভিযুক্ত ছেলে ও ভুক্তভোগী মেয়ের বাড়িতে যাওয়া হয়েছিল। কিন্তু ছেলেটি ঘটনার পর থেকে পালাতক রয়েছে।
এদিকে সাম্প্রতি শার্শা-বেনাপোল সীমান্তে ধর্ষণ, ধর্ষণ চেষ্টা ও নারী নির্যাতন ঘটনা মারাত্বক হারে বেড়েছে। অপরাধীরা প্রভাবশালীদের ছত্রছায়ায় পার পেয়ে যাওয়ায় এমন ঘটনা বাড়ছে অভিমত এলাকাবাসীর।op


এ ক্যটাগরির আরো খবর..