স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রাম থেকে আকরাম (৩৫) ও জালাল (৩৮) নামে দুই যুবককে ১টি পিস্তল ৬ রাউন্ড গুলি ২টি ম্যাগজিন ও একটি মোটর সাইকেল সহ আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বেনাপোল পোর্ট থানার পুলিশ তাদের অস্ত্র সহ আটক করে।
আটককৃত আকরাম হোসেন পোর্ট থানার খলসী গ্রামের দুখে মিয়ার ছেলে ও একই গ্রামের জালাল উদ্দিন রহমত উল্লাহর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই সুজিত, এ এসআই হারুন ও এ এসআই রিপন কৃষ্ণপুর পুর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে আকরাম ও জালাল নামে দুই যুবককে ১টি পিস্তল ৬ রাউন্ড গুলি ২টি ম্যাগজিন সহ একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃতদের অস্ত্র আইনে মামলা দিয়ে আগামীকাল শনিবার যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
আটককৃত জালাল বলে তাকে একজন অপরিচিত লোক অস্ত্র দিয়ে বেনাপোল পৌছে দিতে বলেছিল। বেনাপোল পৌছে দিলে তাকে ৫০০ টাকা দেওয়া হবে বলে সে জানায়।



