বেনাপোলে ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেফতার -৩

বেনাপোলে ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেফতার -৩
যশোরের বেনাপোল সিমান্ত থেকে ১ কেজি ৫০০ শত গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা। আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্টথানাধীন দূর্গাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আল রাখিব সোহাগ (৩০) মৃত খোরশেদ আলমের ছেলে আলমগীর হোসেন (৪২) আলী কদরের ছেলে মেহেদী হাসান (২৫) সর্ব থানা বেনাপোল পোর্টথানা।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে ডিবি পুলিশ জানায়,বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে কাগজপুকুর সাকিনস্থ সোনালী ইটভাটা সংলগ্ন জনৈক বিরবলের বাড়ির সামনে তনিমা তেল পাম্প টু খেদাপাড়া গামী পাকা রাস্তার উপর হতে ১ কেজি ৫০০ শত গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৪৫.০০০/- টাকা।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় এজাহার দায়ের করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।