বেনাপোলে গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন বিজিবির সদস্যরা

মোঃ মাসুদুর রহমান শেখ স্টাফ রিপোর্টার বেনাপোল  বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে এক রাউন্ড গুলিসহ একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি তারা।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় বেনাপোল সীমান্তের ঘিবা গ্রাম থেকে গুলিসহ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে বেনাপোল সীমান্তের ঘিবা গ্রামের সামাদের ছেলে জব্বারের বাড়ির বারান্দার আড়ার মধ্য থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেন বিজিবির সদস্যরা।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব  এ খবর নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।