বেনাপোলে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক 

বেনাপোলে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক 
মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে ১কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ মার্চ) সকালে বেনাপোল পোর্ট থানার নারায়নপুর (পোড়াবাড়ী) এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার  ভবেরবেড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আলমগীর হোসেন আলম (৩৫) ও নারায়নপুর (নতুনপাড়া) এলাকার আবুল হাশেমের ছেলে ইমাম হোসেন (৪২)।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদে, বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সংগীয় ফোর্স সহ বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর পোড়াবাড়ী গ্রামস্থ সামুর বাড়ীর উত্তর পাশের পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ১কেজি গাঁজা তাদের আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালত পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।