× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

বেনাপোলে গত দুদিনে একই ইউনিয়নের ৫৫ জন শিক্ষার্থী হিটষ্টেকে আক্রান্ত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

বেনাপোল প্রতিনিধি:বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপোতা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থী হিট ষ্টোকে আক্রাান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন আছে। বৃহস্পতিবার ১১ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
শাখরীপোতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জানান, হঠাৎ ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী লামিয়া শ্রেনীকক্ষে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে মাথায় পানি দিয়ে সুস্থ করতে গিয়ে ৪ র্থ শ্রেনী থেকে ৬ষ্ট শ্রেনী পর্যান্ত ৩৪ জন শিক্ষার্থী এক এক করে অসুস্থ হয়ে পড়ে।

এলাকার লোকজন ছুটাছটি করে প্রথমে প্রাথমিক চিকিৎসা ও পরে তাদের সরকারি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
মাসুমা, সাথী, বর্ষা, শাহিন, সোনিয়া, ফতেমা, ফতেমা, মীম, আখি, আরিফ হোসেন, হালিমা , রোজিনা, সোনালী, চাদনি, সজীব,বৃষ্টি, জান্নাতুল, হীরা, লামিয়া, লিমা, সোমাইয়া, রুপা, নীলা, জ্যেতি, সোরাইয়া, সুমাইয়া, বিথি, নুসরাত, মীম, মায়া, রেখা, সুরাইয়া, নুরমোহাম্মাদ,মাহিন ।এদের প্রত্যকের বয়স ৯ থেকে ১৩ ।
সরোজমিনে যেয়ে দেখা যায় যাদের হাসপাতালে নেওয়া হয়নি তাদের বাড়িতে মাথায় পানি দেওয়া হচ্ছে এবং স্থানীয় চিকিৎসকদের দ্বারা চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মফিজুর রহমান জানান, অবস্থার অবনতী দেখে শার্শা শিক্ষা অফিসারকে অবহিত করে স্কুল ছুটি দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার একই ইউনিয়নের ধান্যখোলা মাধ্যমিক বিদ্যলয়ের ২১ জন শিক্ষার্থী হিট ষ্টোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।


এ ক্যটাগরির আরো খবর..