বেনাপোলে গণ ধর্ষনের শিকার কিশোরীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার বেনাপোল (যশোর): বেনাপোলের বড় আঁচড়া গ্রামে সোনামনি(১৬)নামে এক কিশোরী গন ধর্ষনের শিকার হওয়ায় লোক লজ্জার ভয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মাহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে । শুক্রবার (৮ নভেম্বর)  রাতে গণ ধর্ষনের পর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (৯ নভেম্বর) সকালে নিহত কিশোরীর বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
গণধর্ষনের শিকার নিহত কিশোরী বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামে আব্দুল জব্বারের বাড়ির ভাড়াটিয়া মহিউদ্দিনের মেয়ে।
নিহতের বড় বোন অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধার সময় পাশের বাড়ির শহিদের ছেলে ভরসা(২০), রফিকের ছেলে রাকিব(২১) ও সাগরের ছেলে সাব্বির(২২),তার বোন কে ফুসলিয়ে নিয়ে শহিদের বাড়িতে ধর্ষন করে। এঘটনা লোকমুখে শুনে সে তার বোনকে বকাবকি করে।তার বোন মান-ইজ্জত ও লোক লজ্জায় ভয়ে রাতে নিজের ঘরের ভেতর আত্নহত্যা করে।
তিনি আরো জানান, শুক্রবার (৮নভেম্বর)  রাত ৯টার দিকে তার ছোট বোনের ঘরের দরজা খুলে দেখেন ঘরের ভেতর ওড়না পেঁচিয়ে বাঁশের সাথে ঝুলান্ত অবস্থায় আছে। এসময় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান,বড় আঁচড়া গ্রামে কিশোরীর আত্নহত্যার খবর পেয়ে শনিবার সকালে ঘঠনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০শষ্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
তিনি আরো জানান,  আমরা লোকজনের মুখে কিশোরী ধর্ষনের কথা শুনেছি। কিশোরী ধর্ষন হয়েছে কিনা তা ময়নাতদন্ত  রিপোট না পাওয়া পর্যন্ত  বলা যাচ্ছে না।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।