মেহের আমজাদ, মেহেরপুর (২৩-০২-১৭) মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সর্ম্পকিত ও ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বড়বাজার তহ-বাজার ব্যবসায়ী সমিতির কার্যলয়ে তহ-বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের জেলা অফিসার আকমল হোসেন, কোনজুমার এ্যাসোসিশিনের (ক্যাব) সভাপতি রফিকুল আলম, ভোক্তা অধিকার সংরক্ষন এক্সপার্ট আবুল কাশেম প্রমূখ।
সভায় বক্তব্য রাখেন বড়বাজার তহ-বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সম্পাদক মোহাম্মদ আলাল, সাংবাদিক আতাউর রহমান, বড় বাজারের ব্যবসায়ী আহসান হাবীব, আব্দুস সাত্তার মিয়া, আব্দুল গনি প্রমুখ। এসময় সেখানে উপস্থিত ছিলেন তহবাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দসহ শহরের বিভিন্ন ব্যবসায়ীগন। পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যের তালিকা প্রদর্শন না করা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় করা, ভেজাল পন্য বিক্রয় করা, ওজনে কারচুপি করা, মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রয় করা, বাজেয়াপ্তকরণসহ বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন বক্তারা।




