বাদীনিকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার:এক গার্মেন্টস কর্মী তার স্বামীর বিরুদ্ধে আদালতে দুটি মামলা থাকার পরেওবাদীনিকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা।  ঢাকা ধামরাইয়ে আফিয়া আক্তার, পিতা:সিরাজ উদ্দিন,সাং:নান্নার,উপজেলা:ধামরাই, জেলা:ঢাকা।আফিয়া একজন সহজ সরল মেয়ে সে এক জন গার্মেন্টস কর্মী।

আট বছর পূর্বে রিপন(৩৩) পিতা:মোতালেব,থানা -আশুলিয়া,সাং:ধনিয়া,জেলা:ঢাকা। আট বছর পূর্বে রিপন মিয়া ও আফিয়া আক্তার ইসলামি শরিয়ত মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ও তাদের দুটি সন্তান হয়।যৌতুকেতর জন্য তার স্বামী রিপন মিয়া,ও পিতা মোতালেব মিয়া, রিপনের ভাই লিটন মিয়া ,ননদ তাসলিমা,রিনা,শ্বাশুরি:সোনা বানু একত্রে আফিয়া নামে ঐ গৃহবধূকে যৌতুকের জন্য দিনের পর দিন শারীরিক ও মানসিক ভাবে করিত নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পারায় ধামরাই থানাধীন নান্নার গ্রামের সিরাজ উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন।তার পর তার বাবার বাড়ি থেকে আদালতে নারী ও শিশু মামলা দায়ের করেন।মামলা থেকে এক নং আসামী রিপন মিয়া জামিন পায়।জামিন পেয়ে এসে বাদীনিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অতর্কিত আক্রমণ করিয়া তাকে জোরপূর্বক অপহরণ করে নেওয়ার উদ্দেশ্যে সাদা রঙের মাইক্রো বাসে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে ও পরে তাকে মারধর করে। এতে বাদীনির ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা আফিয়াকে মাইক্রো বাস থেকে নামিয়ে রেখে আসামীরা পালিয়ে যায়।

এ .ব্যপারে ও আদালতে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।তার পরেও আসামী রিপন মিয়া তার ভাড়া করা সন্ত্রাসী নিয়ে সিরাজ উদ্দিনের বাড়িতে প্রায় রাতেই বাদীনিকে উঠিয়ে নেওয়ার জন্য হামলা করে।  এ ব্যপারে বাদীনি সরকারের সহযোগিতা কামনা করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।