× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে খালেদা জিয়ার  রোগ মুক্তি কামনা করে বিশেষ  দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
খালেদা জিয়ার  রোগ মুক্তি কামনা করে বিশেষ  দোয়া

বাংলাদেশ জাতিয়তাবাদী (বিএনপি) দলের চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে টার সময়  বেনাপোল হাইস্কুল মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্টানে যশোর ৮৫ শার্শা -১ আসন এর সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি কান্না জড়িত কন্ঠে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের সফল প্রধানমন্ত্রীই নন। তিনি দেশের গনতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনের আপোষহীন সাহসী নেতৃত্বের উজ্জল দৃষ্টান্ত। মানুষরে অধিকার স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদান জাতির ইতিহাসে অম্লান থাকবে। আজ তিনি অসুস্থ, আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগনের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন।
এসময় তিনি আরো বলেন, আমাদের মা সুস্থ হয়ে আর একটি বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের হাল ধুরুক। পরিশেষে বেগম খালেদা জিয়ার কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক তাজউদ্দিন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর সভার সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি সাহাবুদ্দিন আহমেদ,   নাসিমুল গনি বল্টু, সহসভাপতি আতিকুজ্জামান সনি সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যুগ্ম আহবায়ক আলমামুন বাবলু বেনাপোল পৌর ১ ন নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল আলম মির্জা, সদস্য সাইফুল ইসলাম আসাদ, মফিজুর রহমান পিন্টু পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..