× Banner
সর্বশেষ
নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক

শার্শা প্রতিনিধি

বেনাপোলে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
চোরাচালান পণ্য আটক

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি চেকপোষ্টে এসএ পরিবহনের ট্রাক তল্লাশী করে ২৯ লাখ টাকা মুল্যের বিপুল-পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে ট্রাস্কফোর্সের একটি দল।
মঙ্গলবার(৩১ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার(৩০ মার্চ) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাস্কফোর্সের সদস্যরা অভিযান চালিয়ে আমড়াখালী চেকপোস্টে এস এ পরিহনের (কুরিয়ার) একটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-উ-১৪-২০১৩ নম্বর) তল্লাশী করে ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়।
ট্রাস্কফোর্সের অভিযানকালে এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম ও শার্শা থানার এসআই পায়েল কুন্ডসহ বিজিবি কর্মকর্তারা।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে, বিভিন্ন প্রকারের চকলেট, ফেসওয়াশ, সিসা তেল, পন্ডস সুপার লাইট জেল, ফিয়ামা সাওয়ার জেল, গ্লো এন্ড লাভলী ক্রিম, ইউলোসিটি প্রফেশনাল কোল্ড ওয়েব কন্ডিশনার, হারবাল লাইফ নিউরোশন প্রোটিন পাউডার এবং দুলহান তেল। যার সিজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।
টাস্কফোর্সের পরিচালক শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় অবৈধ বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়েছে। যার কোন বৈধ কাগজপত্র তারা দেখাতে পারিনি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে । এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, বৈধ,অবৈধ পথে আসা চোরাচালান পণ্য পরিবহনের প্রধান মাধ্যম বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত এসএ পরিবহন। প্রতি কেজি অবৈধ মারামাল পরিবহনে চোরাকারবারীদের কাছ থেকে বড় অংকের টাকা নিয়ে থাকে এসএপরিবহন। বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করে তারা এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিজিবির তথ্য মতে, এর আগে এসএ পরিবহনে বুকিং দেওয়ার জন্য নিয়ে আসা একটি ভ্যান তল্লাশী করে ৬১ লাখ টাকার ২০১ কেজি ওজনের   চার  বস্তা ভ্রয়াগ্রা তৈরীর পাউডার জব্দ করে।
এছাড়া ২৫ জানুয়ারী আমড়াখালী চেকপোস্টে এসএ পরিবহনের বেনাপোল হতে ছেড়ে আসা (ঢাকা মেট্রো উ-১৪-০১৭০) নম্বর ট্রাক আটক করে ৮০ লাখ টাকা মুল্যের বৈধ কাগজপত্র বিহীন অবৈধ ভারতীয় শাড়ী,থ্রী-পিচ,চকলেট,ঔষধ ও কসমেটিক্স পণ্য সামগ্রী জব্দ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..