বেনাপোলে একাধিক মামলার আসামি মাদক সহ আটক

বেনাপোলে একাধিক মামলার আসামি মাদক সহ আটক
স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোলে ৩,২১,০০০ টাকার হেরোইন ও ইয়াবা সহ একাধিক মাদক  মামলার চিহিৃত  আসামি  মশিয়ার রহমান (৩২) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে। যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিকাল ৫ টার সময় বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রাম থেকে আটক করে।
আটককৃত মশিয়ার রহমান বেনাপোল পোর্ট থানার ভবের গ্রামের আব্দুল হক এর ছেলে।
যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ওসি রুপম কুমার সরকার জানান, গোপন সংবাদের এর ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে মশিয়ারকে হাতে নাতে ৩০ গ্রাম হেরোইন ও ৭০ পিছ ইয়াবা সহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইন ও ইয়াবার বাজার মুল্য আনুমানিক ৩,২১.০০০ টাকা।
আটককৃত মশিয়ার রহমানকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।