× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার দুইজন পলাতক দুইজন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশসেরা নওগাঁ মান্দার সুমনা কুন্ডু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২ দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলার দুই নারী আসামি গ্রেফতার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
নারী আসামি গ্রেফতার

বেনাপোলে  পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলার দুই নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত হাবিবুর রহমান বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।
মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) দুপুরে বেনাপোল পোর্ট থানার এএসআই এসএম আইয়ুব আলী সংগীয় ফোর্সসহ বড় আচঁড়া গ্রামে অভিযান চালায়। এসময় স্থানীয় যুবক মোঃ হাবিবুর রহমান (২৮) কে আটক করেন। পরে, তার প্যান্টের পকেট থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের হয়েছে।
অপরদিকে, বেনাপোলের উত্তর কাগজপুকুর গ্রামের দ্বীন মোহাম্মদের স্ত্রী টিকটকার সুরভী খাতুন (২১) কে মারধর ও জখম করার ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই নারী আসামিকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ। তারা হলেন- বেনাপোল পোর্ট থানার উত্তর কাগজপুকুর গ্রামের বাবলুর রহমানের স্ত্রী ইসমতারা (৩৬) ও শিকড়ী গ্রামের শাহিনের স্ত্রী মারিয়া (১৯)। আটককৃতরা- টিকটকার সুরভী খাতুনের জা ও জা-এর মেয়ে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত তিন আসামিকে মঙ্গলবার বিকেলে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..