বেনাপোলে আলোচনা ও কেক কাটার মধ্যে দিয়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেনাপোলে আলোচনা ও কেক কাটার মধ্যে দিয়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর সভার সাবেক ময়ের আশরাফুল আলম লিটন এর নিদের্শশনায় বেনাপোলে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার ল্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। সেই ল্যকে সামনে নিয়েই অগ্রসর হচ্ছে যুবলীগ। পাঁচ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
শনিবার বিকাল ৫ টার সময় বেনাপোল পৌর আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আয়োজনে শার্শা উপজেলা যুবলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস ভুইয়ার সভাপতিত্ব কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য আহসান উল্লাহ মাষ্টার,   শার্শা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, শার্শা উপজেলা যুবলীগের সদস্য সাহেব আলী,বেনাপোল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলী, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শহিদুজ্জামান কবির,যশোর জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম(আসাফো) এর কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন আলম, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরিফুর রহমান, বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান তনি,উপজেলা ছাত্রলীগ নেতা কাজী আল আমিন, শার্শা উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সাইফ সরকার জেসান সহ শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আহসান উল্লাহ মাষ্টার বলেন,সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সাতটি জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৪ সালের প্রথম জাতীয় কংগ্রেসে শেখ ফজলুল হক মনি চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৮ সালে দ্বিতীয় কংগ্রেসে আমির হোসেন আমু চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন মোস্তফা মহসীন মন্টু। ১৯৯৬ সালের চতুর্থ জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন শেখ ফজলুল করিম সেলিম। ২০০৩ সালের পঞ্চম কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন জাহাঙ্গীর কবির নানক। এ কমিটি ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে। ২০১২ সালে অনুষ্ঠিত হয় সংগঠনটির ষষ্ঠ জাতীয় কংগ্রেস। এ কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। ২০১৯ সালের ২৩ নভেম্বর যুবলীগের সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হন শেখ পরশ। তার সঙ্গে সাধারণ সম্পাদক হন মাইনুল হোসেন খান নিখিল। এখন পর্যন্ত তাদের নেতৃত্বেই এগিয়ে চলছে সংগঠনটি।
তিনি আরো বলেন ১৯৭২ সালের ১১ নভম্বের দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার ল্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গত ৫ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।  তিনি আরো  বলেন, বেকারত্ব দুরীকরন, দেশ গড়ার কাজে নেতৃত্ব দেওয়ার জন্য যুবসমাজকে সংগঠিত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুবলীগ প্রতিষ্টা করেছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সজল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।