মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃবেনাপোল পৌর এলাকার অসহায়, দরীদ্র,ভিক্ষুক ও মানসিক ভারসাম্রহীনদের মাঝে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন BFO 98 SSC BACH নামে একটি সংগঠন।
শনিবার(১২ ডিসেম্বর) রাত ১১ টার দিকে বেনাপোল বন্দর এলাকা, রেল ষ্টেশনসহ শহরের বিভিন্ন এলাকায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনটির নেতা জসিম উদ্দীন জানান, হঠাৎ করে সীমান্ত এলাকায় তীব্র কুয়াশা বেড়ে যাওয়ায় শীতের প্রকপও বেড়েছে। এতে নিন্ম আয়ের মানুষ বিশেষ করে ভিক্ষুক আর রাস্তার পড়ে থাকা মানসিক ভারসাম্রহীনরা অসহায় হয়ে পড়েছে। মানবিক কারনে BFO 98 SSC এর পক্ষ থেকে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে শীত বস্ত্র দেওয়া হয়েছে। আগামীতে তাদের এমন কার্যক্রম অব্যহত থাকবে। সমাজের বিত্তশালীদের এভাবে এগিয়ে আসার আহবান জানান সংগঠনটির এই নেতা



