বেনাপোল হুন্ডির টাকাসহ ভারতীয় ট্রাকড্রাইভার আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল চেক‌পোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থে‌কে তিন লাখ হুন্ডির টাকা সহ কালু মন্ডল (২৬) নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভারকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্প‌তিবার (০৮ ন‌ভেম্বর) সকালে তা‌কে আটক করা হয়।

আটক কালু ভারতের উত্তর চব্বিশ পরগুনার গোপাল নগর থানা সাতবাড়িয়া গ্রামের আবু তাহের মন্ডলের পুত্র।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আমজাদ জানান,গোপন খবর আসে, ভারত থেকে নোম্যান্সল্যান্ড এলাকা দিয়ে এক ট্রাক ড্রাইভার হুন্ডি টাকা নিয়ে বাংলাদেশের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে নোম্যান্সল্যান্ড এলাকায় তাকে আটক করতে গেলে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে পরে তাকে ধরে এনে তার দেহ তল্লাশি করে তিন লাখ হুন্ডির বাংলাদেশি টাকা পাওয়া যায়। এ টাকা ভারতের মানিচেঞ্জারের ঘর করিমের মাধ্যমে নোম্যান্সল্যান্ড থেকে বাংলাদেশে মানিচেঞ্জারের ঘর তরিকুলের কাছে আনছিল বলে বিজিবির কাছে সে স্বীকার করেছেন।
আটককৃ‌তের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।