× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

বেনাপােল কাস্টমস আমদানি পন্য পরীক্ষা করার জন্য ল্যাবরেটরি উদ্বােধন

admin
হালনাগাদ: রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপােল স্থল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে কাস্টম হাউস আমদানিকৃত পণ্য পরীক্ষাণর জন্য ল্যাবরেটরি উদ্বােধন করা হয়েছে। রােববার সকাল ১১টার দিকে ল্যাবরেটরি উদ্বােধন করেন জাতীয় রাজস্ব বাের্ডের সদস্য (শুল্ক নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান।

বেনাপােল কাস্টম হাউসের কমিশনার মােহাম্মদ বেলাল হােসাইন চৌধুরীর সভাপতিত্বে কাস্টম হাউস অডিটরিয়াম এক আলােচনা সভায় প্রধান অতিথি ছিলেন খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান।

এ সময় বক্তব্য দেন- কাস্টম হাউসের জয়েন্ট কমিশনার মােছা. শাকিলা পারভীন, জয়েন্ট কমিশনার মােহাম্মদ শহীদুল ইসলাম, ডেপুটি কমিশনার পারভেজ রেজা চৌধুরী, বেনাপােল সি অ্যান্ড এফ এজেন্ট এসােসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, বাংলাদশ ভারত স্থল বন্দর চেম্বার অব কমার্সের চেয়ারম্যান মতিয়ার রহমান, আব্দুল লতিফ, সাংবাদিক জামাল হােসেন, শাহজাহান সবুজ, জিএম আশরাফ,শেখ কাজিম উদ্দিন, আনিছুর রহমান, রাশেদুর রহমান রাশু, আজিজুল হক প্রমুখ।

আলােচনা সভা শেষে তিনি বেনাপােল চেকপােস্ট কাস্টমস ইমিগ্রেশন সহ বন্দরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..