× Banner
সর্বশেষ
আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

বেদমন্ত্র, পুজোপাঠে ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৮ মে, ২০২৩
ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন

নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন সংসদ ভবন উদ্বোধন করতে আজ রবিবার সকাল ৭.১৫ (ভারতীয় সময়) নাগাদ পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

প্রধানমন্ত্রী পৌঁছনোর পরে নতুন সংসদ ভবনে সকলের মঙ্গলকামনায় পুজো শুরু হয়। ১৫ মিনিট ধরে এই পুজো হয়। নতুন সংসদ ভবনে স্বর্ণদণ্ড সেঙ্গল স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে সেঙ্গল স্থাপন করা হয়। এর পরেই শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই শুভ অনুষ্ঠানের জন্য সাদা কুর্তা, সোনালি জ্যাকেট এবং তার সঙ্গে রং মিলিয়ে উত্তরীয় পরেছেন তিনি।

পবিত্র অগ্নি যজ্ঞের মাধ্যমে নতুন সংসদ ভবনের পথ চলা শুরু হল। নতুন সংসদ ভবন গড়ে উঠেছে যাদের হাত ধরে, তাদের উদ্বোধন শেষে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাটা গোষ্ঠীর উপর এই নির্মাণকাজের ভার দেওয়া হয়েছিল। নতুন সংসদ ভবনে সর্বধর্ম প্রার্থনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে ছিলেন স্পিকার, বিভিন্ন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী এবং একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি আমন্ত্রিত না হওয়ার বিতর্কের মধ্যে অবশ্য এই অনুষ্ঠান বয়কট করেছে বিরোধী দলগুলো।


এ ক্যটাগরির আরো খবর..