× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার -ধর্ম মন্ত্রী ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার  করতে হবে – বস্ত্র ও পাট মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ-নৌপরিবহন মন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন চমকপ্রদ সব সিদ্ধান্তে নতুন শুরুর ইঙ্গিত প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না – সমাজকল্যাণ মন্ত্রী সফল রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘বেঙ্গল ক্লাসিকাল মিউজিক ফেস্টিভ্যাল ২০১৫’

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: ‘বেঙ্গল ক্লাসিকাল মিউজিক ফেস্টিভ্যাল ২০১৫’ আগামীকাল থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। এ শাস্ত্রীয় সঙ্গীতের বৃহত্তম আসরের অন্যতম প্রধান আকর্ষণ সরস্বতী বীণাবাদক ড. জয়ন্তী কুমারেশ। প্রথমবারের মতো বাংলাদেশে তিনি বাজাবেন বিলুপ্তপ্রায় সরস্বতী বীণা। তার কিছু কথা…

ড. জয়ন্তী কুমারেশ বহুমুখী বীণাবাদক। তার বেড়ে ওঠা ভারতের তামিলনাডু এলাকায়। পরিবারের সঙ্গীত আবহের কারণেই তার শিল্পী হয়ে ওঠা। বংশ পরম্পরায় তার পরিবারের বিগত ছয় প্রজন্ম কর্নাটক সঙ্গীতের তালিম নিয়েছে। মাত্র তিন বছর বয়সে তার মা লালগুডি রাজলক্ষ্মীর কাছে সরস্বতী বীণায় তার হাতেখড়ি। পরে তিনি পদ্মাবতী অ্যানানথাগোপালানের কাছে গুরুকুল ধারায় দীক্ষা গ্রহণ শুরু করেন। তাছাড়া তিনি সুন্দরম বালাচন্দরের কাছে বীণা মায়েস্ত্রো শেখার সুযোগ লাভ করেন। তার স্বামী বিখ্যাত ভায়োলিনবাদক কুমারেশ রাজাগোপালান।

তিনি ‘অ্যানালাইটিক্যাল স্টাডি অব ডিফারেন্ট বাণিজ অ্যান্ড প্লেয়িং টেকনিকস অব দ্য সরস্বতী বীণা’ শীর্ষক নিবন্ধের জন্য ‘ইউনিভার্সিটি অব মিসর’ থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্নাটক নিবাসী এই শিল্পী ওস্তাদ জাকির হোসেনের সঙ্গে বীণা বাজিয়ে প্রশংসিত হয়েছেন। এ ছাড়া ন্যাশনাল অর্কেস্ট্রায় তিনি নিয়মিত বীণা বাদক হিসেবেও কাজ করেন। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি তামিলনাডু সরকারের কাছ থেকে কালাইমামানি পদক অর্জন করেন।


এ ক্যটাগরির আরো খবর..