× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ শুক্রবার সকালে জেলা যুবদলের আয়োজনে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাড. এস.এম. মশিয়ুর রহমান।

বিশেষ অতিথি বিএনপি’র সদস্য সচিব এ্যাড. এম.এ. মজিদ, যুগ্ম-আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, যুবনেতা আশরাফুল ইসলাম পিন্টু, জেলা বিএনপি’র সদস্য আসিফ ইকবাল মাখন, আরিফুল ইসলাম আনন, মনিরুল ইসলাম, নাসের আলম সোহাগ, আবুল বাশার বাশি, মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবক নেতা শফি বিশ্বাস, ছাত্রনেতা মাহবুব আলম মিলু, সায়েদুর রহমান শাহেদ প্রমুখ। বক্তারা, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..