× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেগম খালেদা জিয়ার  সুস্থতার জন্য বেনাপোল পাটবাড়ী আশ্রমে প্রার্থনা সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
বেগম খালেদা জিয়ার  সুস্থতার জন্য

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মা,  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক  সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা সভা আজ  বুধবার বিকালে নামাচার্য শ্রী শ্রী ব্র হরিদাস ঠাকুরের পাটবাড়ী আশ্রম বেনাপোলে অনুষ্ঠিত হয়েছে।
শার্শা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি  তাপস বিশ্বাসের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
বেনাপোল হরিদাস ঠাকুর আশ্রমের প্রধান পুরোহিত  মাধব দাশ বাবাজি মহারাজ  পৌরহিত্ব করেন।
প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বলেন, এদেশ কোন এক সম্প্রদায়ের মানুষের না। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলিম  সম্প্রদায়ের সম্মেলিত মানুষের দেশ বাংলাদেশ।এসময় তিনি দেশ নেত্রী বেগম  খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশবাসী সহ শার্শা উপজেলা বাসীর কাছে দোয়া চেয়েছেন ।
 এসময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সহ- সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, থানা বিএনপির যুগ্ন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজ উদ্দিন আহমেদ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা থানা  যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, শার্শা পুজা উৎযাপন কমিটির সভাপতি  শ্রী বৈদ্যনাথ দাশ,সাধারন সম্পাদক জয়দেব কুমার, পাটবাড়ী আশ্রমের সাধারন  শুকুমার দেবনাথ সহ শার্শা উপজেলার  ২৯টি পুজা মন্ডবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..