× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মফিকুল হাসান তৃপ্তির নিজ বাড়িতে কুরআন খতম ও দোয়া মাহফিল

Kishori
হালনাগাদ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মফিকুল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে শার্শা উপজেলার পল্লীতে বিশেষ কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রোববার ( ৩০ নভেম্বর)  উপজেলার ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের সানাতনকাটি গ্রামে নিজের বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করেন শার্শার গণমানুষের নেতা, বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ধানের শীষের মনোনীত প্রার্থী  মফিকুল হাসান তৃপ্তি।
দোয়া মাহফিলে স্থানীয় হাফেজ, আলেম-ওলামা ও এলাকার নারী পুরুষ অংশ নেন। বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন কারাবরণ এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গৃহবন্দী থাকার কষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগার বিষয়টি তুলে ধরে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় মফিকুল হাসান তৃপ্তি বলেন, “দেশের তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারের আইকন বেগম খালেদা জিয়া আজ নানান রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা দেশের কোটি মানুষের প্রার্থনা। জনগণের ভালোবাসাই তাঁকে শক্তি দেবে।”
তিনি আরও বলেন, সারা বাংলাদেশে তাঁর তত্ত্বাবধানে বিভিন্ন স্থানে আলেম-ওলামা ও হাফেজদের মাধ্যমে বিশেষ দোয়া এবং খাস মোনাজাত চলছে। দেশের মানুষের কল্যাণ, শান্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি এখন জাতীয় উদ্বেগের জায়গা, তাই তার সুস্থতার জন্য ব্যপক দোয়া ও প্রার্থনা অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..