× Banner
সর্বশেষ
ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’ কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি চাইলেও মোক্ষম জবাব দিতে চায় ইরান সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে জলবায়ুর প্রভাব নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবিনার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী দুর্নীতি থেকে বাচঁতে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামান নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর

অনলাইন ডেস্ক

বেগমগঞ্জে সহিংসতা ১৮ মামলায় আসামি ৫ হাজার গ্রেফতার ৯০

admin
হালনাগাদ: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
বেগমগঞ্জে সহিংসতা ১৮ মামলায় আসামি ৫ হাজার, গ্রেফতার ৯০

নোয়াখালী প্রতিনিধি : কুমিল্লায় পবিত্র কোরআন শরীফ আবমাননার জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জসহ জেলার  বিভিন্ন স্থানে সংঘর্ষ,মন্দির ও পূজা মন্ডপে হামলা ঘটনায় মোট ১৮টি মামলা হয়েছে ।

এ মামলা গুলোতে এজাহার নামীয় আসামি রয়েছে মোট ২৮৫ জন। অজ্ঞাত পরিচয় আসামি রয়েছে মোট ৪ থেকে ৫ হাজার।

নোয়াখালী পুলিশ সুপর (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ মামলা গুলোতে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৯০ জনকে। দায়ের করা মামলার মধ্যে  ১০টি মামলার মামলার বাদী পুলিশ। বাকি ৬টি মামলার বাদী ক্ষতিগ্রস্থ মন্ডপ পূজা কমিটির সদস্য,১টি পূজার ঘরের মালিক, ১জন ইসকন মন্দিরের অধ্যক্ষ।

উল্লেখ্য, নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে গত শুক্রবার জুমার নামাজের পর  কুমিল্লায় পবিত্র কোরআন শরিফ অবমাননার প্রতিবাদে জুমার নামাজ শেষে বেলা দুইটার দিকে বিভিন্ন এলাকার মসজিদ থেকে শত শত মুসল্লি চৌমুহনী শহরের কাছারি বাড়ির মসজিদ এলাকার মূল সড়কে জড়ো হন। এরপর বিশাল মিছিল বের করা হয়। একপর্যায়ে মিছিল থেকে শহরের প্রধান সড়কের উত্তর পাশের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারসহ হিন্দু সম্প্রদায়ের লোকজনের দোকানের সাইনবোর্ড দেখে দেখে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। মিছিলকারীরা শহরের কলেজ রোডে ঢুকে আশপাশের অনেক দোকানে এবং রামঠাকুর আশ্রম, রাধা মাধব জিওর মন্দির, ইসকন মন্দিরসহ প্রায় সব মন্দিরে হামলা, ভাঙচুর চালান। এ সময় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এ ছাড়া বাড়িঘর লক্ষ্য করে প্রচুর ইটপাটকেল ছোড়া হয়। বিক্ষোভকারীরা মন্দিরের সামনে ও আশপাশে থাকা হিন্দুদের পিটিয়ে আহত করেন। এ ঘটনায় চৌমুহনী ইসকন মন্দিরে থাকা যতন সাহা (৪২) অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে স্থানীয় রাবেয়া প্রাইভেট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হামলা-ভাঙচুরের তাণ্ডব চললেও তাৎক্ষণিক ওই সময় প্রশাসন কিছুই করতে পারেনি।


এ ক্যটাগরির আরো খবর..