× Banner
সর্বশেষ
আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব -পার্বত্য মন্ত্রী দেহ রাখলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বেকার নার্সের আন্দোলনে পুলিশের বেধরক লাঠিচার্জ

admin
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ রাজধনীর ধানমন্ডি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসভবনের সামনে আন্দোলনরত বেকার নার্সদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

বিক্ষোভকারী নার্সদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ বাতিল ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে প্রায় তিন মাস ধরে আন্দোলন করছেন বেকার নার্সরা। এ দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলন কর্মসূচি পালন করেছেন তাঁরা। দাবি বাস্তবায়নে কয়েকবার প্রতিশ্রুতি পাওয়া গেলেও তা বাস্তবায়ন করা হয়নি। এমন অবস্থায় ধানমণ্ডিতে নার্সরা স্বাস্থ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে আন্দোলনরত নার্সদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পরপর তিনবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

আন্দোলনকারী এক নার্স সংবাদ মাধ্যমকে বলেন, ‘পুলিশ আমাদের ওপর অমানুষিক নির্যাতন করেছে। একটা আপু ছয় মাসের অন্তঃসত্ত্ব ছিলেন। উনার বুকের ওপর লাথি দিসে।’ আরেকজন বলেন, ‘আমাদের বোনদের হাত-পায়ে মেরেছে। এক বোনকে এমনভাবে মারছে, তার পুরা শরীর রক্তাক্ত হয়ে গেছে।’

বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, দাবি বাস্তবায়ন করতে স্বাস্থ্যমন্ত্রী কয়েকবার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।

নিরাপত্তার স্বার্থে মন্ত্রীর বাসভবনের সামনে থেকে আন্দোলনরতদের সরিয়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শাহ মিজান সাফিউর রহমান বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের আট-দশ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা বিক্ষিপ্তভাবে ইট-পাটকেল নিক্ষেপ করেছিল। ওদের কতজন আহত হয়েছে আমরা বুঝতে পারি নাই। তবে মনে হয় না খুব বেশি আহত হয়েছে।’

আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..