চারদিনের সরকারি সফরে এশিয়ার ডেবোসখ্যাত বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দেয়ার পরে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটের দিকে বেইজিংয়ে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
চীনের উপমন্ত্রী সান ওয়েইডং বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।
এর আগে এদিন সন্ধ্যা ৭টায় ড. মুহাম্মদ ইউনূস হাইনান প্রদেশের বোয়াও শহর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন। চারদিনের সরকারি সফরে বৃহস্পতিবার কর্মব্যস্ত দিন পার করেছেন তিনি।