বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে সংবর্ধণা দিবেন উপনেতার সমর্থকরা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সংবর্ধণা দিবেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সমর্থরা।

বৃহস্পতিবার সকাল ৯ টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধণা দেওয়ার জন্য জড়ো হবেন।

জানা যায়, বুধবার গোপালগঞ্জ টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের পরে প্রধানমন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

বৃহস্পতিবার সকালে সড়ক পথে ঢাকায় রওনা হবেন। ঢাকা যাওয়ার পথে কয়েকটি স্থানে নির্বাচনী পথসভা করবেন।

এসময় জয়বাংলা মোড়ে ফরিদপুর-২ আসনের হাজার হাজার নেতাকর্মী সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে প্রধানমন্ত্রীকে সংবর্ধণা দিবেন বলে উপনেতাপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী বিভিন্ন নির্বচনী জনসভায় নেতাকর্মীদের দাওয়াত দিচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।