× Banner
সর্বশেষ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজান কবিরের জানাযা সম্পন্ন হয়েছে জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাদক প্রতিরোধে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক ও টেকসই সমন্বিত উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন

বৃষ্টির কারনে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা চতুর্থ ওয়ানডে পরিত্যাক্ত

admin
হালনাগাদ: শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের চতুর্থ ওয়ানডে। আর এতে শ্রীলঙ্কার সিরিজ জেতার স্বপ্নও শেষ হয়ে গেছে। সিরিজ জিততে পারে কেবল নিউজিল্যান্ড। অবশ্য সিরিজ সমতায় শেষ করার সুযোগ থাকছে লঙ্কানদের সামনে।

বর্তমানে পাঁচ ম্যাচের এই সিরিজে ২-১-এ এগিয়ে আছে নিউজিল্যান্ড। পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে আগামী ৫ জানুয়ারি।

শনিবার নেলসনের স্যাক্সটন ওভালে বৃষ্টির কারণে অনেক সময় নষ্ট হয়েছিল। তারপরও খেলা শুরু হয়েছিল। নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা ৪০ মিনিট পর শুরু হওয়া ম্যাচটিতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে প্রত্যেক দলের জন্য ২৪ ওভার করে নির্ধারিত হয়েছিল।

টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডকে। ওয়ানডে ম্যাচটা প্রায় টি-টোয়েন্টি ফরম্যাটে চলে এসেছিল! টি-টোয়েন্টির মতোই ব্যাটিং শুরু করে স্বাগতিকরা।

দ্বিতীয় ম্যাচে ৩০ বলে অপরাজিত ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলা মার্টিন গাপটিল এদিনও ঝড় তুলেছিলেন। লঙ্কান পেসার দুশমন্ত চামিরার টানা তিন বলে তিনটি ছক্কা মারেন এই ডানহাতি।

গাপটিল আর টম লাথাম মিলে উদ্বোধনী জুটিতে ৩ ওভারেই ৩৭ রান তোলেন। অবশ্য পর পর দুই ওভারে বিদায় নেন এই দুজন। থিসারা পেরেরার বলে আউট হওয়ার আগে ৯ রান করেন লাথাম। আর নুয়ান কুলাসেকারার বলে এলবিডব্লিউ হওয়া গাপটিল ১৪ বলে ৩ ছক্কা ও এক চারে ২৭ রানের ছোট্ট ঝোড়ো ইনিংস খেলেন।

তিনে নামা কেন উইলিয়ামসন অবশ্য দ্রুতই বিদায় নেন। এরপর রস টেলর ও হেনরি নিকোলাস মিলে দলের স্কোর ৩ উইকেটে ৭৫-এ (৯ ওভার) নিয়ে যাওয়ার পরই আবার বৃষ্টি নামে নেলসনের স্যাক্সটন ওভালে। এরপর আর একটি বল মাঠে গড়ায়নি।


এ ক্যটাগরির আরো খবর..